অনেকের কাছেই প্লাজমা রক্তের একটি অপরিচিত অংশ । শ্বেত রক্তকণিকা, লাল রক্তকণিকা এবং প্লেটলেটগুলি শরীরের ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ । তবে প্লাজমাও গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে । এই তরল সারা শরীর জুড়ে রক্তের উপাদান বহন করে ।
প্লাজমা আমাদের রক্তের বৃহত্তম অংশ । আমাদের রক্তের অর্ধেকেরও বেশি (প্রায় ৫৫%) হলো প্লাজমা । রক্তের বাকী অংশ থেকে আলাদা হয়ে গেলে প্লাজমা দেখতে হালকা হলুদ রঙের হয় । প্লাজমা পানি, লবণ এবং এনজাইম বহন করে ।
প্লাজমার মূল ভূমিকা হলো দেহের প্রয়োজনীয় অংশে পুষ্টি, হরমোন এবং প্রোটিন পরিবহন করা । দেহের কোষগুলো তাদের বর্জ্য পদার্থ প্লাজমায় ফেলে দেয়। এর পরে প্লাজমা শরীর থেকে এই বর্জ্য অপসারণ করতে সহায়তা করে । এছাড়াও প্লাজমা রক্তের উপাদানগুলি বিভিন্ন অংশে বহন করে রক্ত সঞ্চালনে সাহায্য করে ।
বহু মারাত্মক স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ প্লাজমা। পানি, লবণ এবং এনজাইমের পাশাপাশি প্লাজমায় আরো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এর মধ্যে অ্যান্টিবডি, রক্ত জমাট বাধার উপাদান, প্রোটিন অ্যালবামিন এবং ফাইব্রিনোজেন অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যখন রক্তদান করি, তখন স্বাস্থ্য কর্মীরা আমাদের রক্তরস থেকে এই গুরুত্বপূর্ণ অংশগুলি আলাদা করতে পারেন। এই অংশগুলি তখন বিভিন্ন চিকিৎসায় ব্যাবহার করা যায়। এগুলো পুড়ে যাওয়া, শক, ট্রমা এবং অন্যান্য চিকিৎসায় জরুরী পরিস্থিতিতে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে।
প্লাজমাতে থাকা প্রোটিন এবং অ্যান্টিবডিগুলি বিরল রোগের থেরাপিতে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে অটোইমিউন ডিসঅর্ডার এবং হিমোফিলিয়া। এছাড়াও করোনাভাইরাসের চিকিৎসায় সুস্থ হওয়া রোগীদের প্লাজমা দিয়ে মুমুর্ষ অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর সুফল পাওয়া গেছে । ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুর মহামারি এবং ১৯৩০ এর দশকে হামের চিকিৎসায় এই পদ্ধতি কাজে লাগানো হয়েছিল। একেবারে সাম্প্রতিক সময়ে ইবোলা, সার্স এবং 'এইচ-ওয়ান-এন-ওয়ান' এর মতো রোগের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়েছে। এজন্য কিছু স্বাস্থ্য সংস্থা প্লাজমাকে "জীবনের উপহার" বা "The Gift of Life" বলে অভিহিত করে ।
তথ্যসূত্র ঃ

0 Comments