অপটিক্যাল ফাইবার হলো একটি নমনীয়, স্বচ্ছ ফাইবার যা কাঁচ (সিলিকা) বা প্লাস্টিক দ্বারা তৈরি এবং মানুষের চুলের চেয়ে কিছুটা মোটা । অপটিকাল ফাইবারগুলি এর দুই প্রান্তের মধ্যে আলোকে প্রবাহিত করতে পারে । যত দূর আলোকে পরিবহন করা হোক না কেন এর ভেতর আলো হ্রাস পায় না । আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য এটি হয় । এর ফলে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে না গিয়ে একই মাধ্যমের মধ্যে প্রতিফলিত হয় ।
অপটিক্যাল ফাইবার সাধারণত দুই ধরনের হয় । যে ফাইবারগুলোর অনেকগুলি পরিবহনের পথ রয়েছে তাদের মাল্টি-মোড ফাইবার বা "এম এম এফ" বলা হয় । আর যেগুলোর একটি মাত্র পথ রয়েছে তাদের সিঙ্গেল-মোড ফাইবার বা "এস এম এফ" বলে ।
মাল্টি-মোড ফাইবারগুলো একটু মোটা হয় এবং অল্প দূরত্বে অনেক বড় ও শক্তিশালী তথ্য আদান প্রদান করতে পারে । অন্যদিকে, সিঙ্গেল-মোড ফাইবার চিকন হয় এবং বেশিরভাগ যোগাযোগের ক্ষেত্রে ও তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয় ।
সাধারণত যোগাযোগের ক্ষেত্রে এর বিস্তৃত ব্যবহার খুঁজে পাওয়া যায়, যেখানে তারা বৈদ্যুতিক তারের চেয়ে বেশি দূরত্বে এবং উচ্চতর ব্যান্ডউইথ (ডেটা ট্রান্সফার রেট) এ তথ্য আদান প্রদান করতে সক্ষম । ফাইবারগুলি আলোকসজ্জা এবং ইমেজিংয়ের জন্যও ব্যবহৃত হয় । বিশেষভাবে ডিজাইন করা ফাইবারগুলি বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্যও ব্যবহৃত হয়, তাদের মধ্যে কয়েকটি হলো ফাইবার অপটিক সেন্সর এবং ফাইবার লেজার । এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে । সাধারণত ডাক্তাররা মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন - পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোকে নলটি ব্যাবহার করে তা একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত । অপটিক্যাল ফাইবার সামরিক কাজে এবং মহাকাশ গবেষণায় উচ্চ স্তরের ডেটা সুরক্ষা প্রদান করে ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। এগুলি এয়ারক্রাফ্টস, সোনার্স এবং সিজমিক্স ইত্যাদি এর হাইড্রোফোনের ওয়্যারিংগুলিতে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র :-



0 Comments